November 20, 2026, 3:21 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে না আসলে বিএনপিও ‘টাইমড আউট’ : এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগুন সন্ত্রাস বাদ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য মাঠে না আসলে, বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রেকর্ড ম্যাথুসের মতো বিএনপিও ‘টাইমড আউট’ হয়ে যাবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

যেকোন সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যথাসময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রকারীরাই নির্বাচন ঠেকাতে পারবে না। দেশ-বিদেশের ব্যাপক ষড়যন্ত্রের মধ্যে পদ্মা সেতু নির্মাণে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারেনি, আগামীতেও কেউ বঙ্গবন্ধুর কন্যাকে দাবায়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এমপির সেরালস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য দেশবাসীর প্রতি আহবান করেন।

অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক চাঁন সেরনিয়াবাত প্রমুখ। সাংগঠনিক সভায় ইউনিয়নর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page