February 12, 2026, 6:23 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয়নি ইসি : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।’

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক এক বৈঠকে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, ‘আমরা নিষ্ঠার ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে শক্তি প্রয়োগ করার বিষয় চিরকালই হয়ে আসছে। প্রদান উদ্দেশ্য হচ্ছে ভোটারদের ভোটাধিকার। কী কী অনিয়ম হতে পারে সে বিষয়ে আমরা জানতে চাই। সেটা জানতে পারলে আমরা হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।’

এ সময় সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেন, ‘এজেন্টদের সাহসী ভ‚মিকা পালন করতে হবে। নির্বাচনী কর্মকর্তারা সাহসী ভূমিকা পালন করলে এজেন্টরাও সাহসী ভূমিকা পালন করবে। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে নির্বাচন অনেকটা এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ভোট কেন্দ্রের প্রতিটি বুথে যদি সঠিকভাবে পোলিং এজেন্ট কাজ করে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে না। পাশাপাশি নির্বাচনের কাজে যারা যুক্ত থাকেন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের শক্তভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় প্রার্থীর এজেন্টদেরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তাহলে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page