April 10, 2026, 7:07 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইসির সিনিয়র সচিব বলেন, যাদের এনআইডি লক রয়েছে তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না। কারণ এনআইডি লক থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না। ফলে প্রবাসে বসে ভোট দেয়ার সুযোগও তাদের থাকবে না।

এর আগে গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নয়, কেবল এনআইডিই বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না।

তিনি আরও জানান, মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে শর্ত হলো তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।

তিনি বলেন, প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে। এক্ষেত্রে পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক হবে। তাই যার এনআইডি লক থাকবে তিনি কী করে অনলাইনে নিবন্ধন করবেন। তিনি তো পারবেন না। যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও দলটির নেতাকর্মীদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে।

তবে এনআইডি লক থাকা নেতারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page