March 26, 2026, 2:18 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশনের ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা আগের মতোই আছে : ইসি রাশেদা সুলতানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা ইসির আগের মতোই আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনের পর ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোটে অনিয়ম হয়েছে এমন তথ্য পেলে গেজেট স্থগিত করার এবং তদন্ত করে অনিয়ম পেলে নির্বাচন বাতিল করার ক্ষমতা চেয়েছিল ইসি। তবে গণপ্রতিনিধিত্ব আদেশে মন্ত্রিপরিষদ সম্ভবত পুরো আসন বা নির্বাচনী এলাকা বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্র বাতিল করার সুযোগ রেখেছে। কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা ইসির আগের মতোই আছে।’ গাইবান্ধার মতো পুরো আসনের ভোট বন্ধ করার সুযোগ এখনো আছে জানিয়ে তিনি বলেন, ‘৯১-এ এর ক্ষমতাবলে গাইবান্ধার ভোট বন্ধ করা হয়েছিল। ইসির চাহিদা অনুযায়ী সব না পেলেও কিছুটা হয়েছে, সেক্ষেত্রে ইসির ক্ষমতা বেড়েছে। ইসি যা চেয়েছে তা পেলে অপরাধীরা সতর্ক হতো।’

পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনোরকম পক্ষপাতিত্বের সুযোগ নেই জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন।’

উল্লেখ্য, জাতীয় সংসদের কোনো আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা খর্ব করে গত ১৮ মে (বৃহস্পতিবার) ‘জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি অনুমোদনের পর এখন তা জাতীয় সংসদে বিল আকারে তোলা হবে। জাতীয় সংসদে পাস হলে এটি আইনে পরিণত করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page