February 12, 2026, 12:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সহায়তার বিষয়ে জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এসব বলেন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার অংশ নেন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সবরকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

সিইসি বলেন, ওনারা জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমাদের ভোটার তালিকা প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়গুলো শেষ করতে টাইমলাইন কিরকম হবে। ওনারা বাংলাদেশের এই অগ্রযাত্রায় সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। এছাড়া নির্বাচন তারা পর্যবেক্ষকও পাঠাতে চায় বলে জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা দিতে চাই।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page