February 12, 2026, 12:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশনের সচিব ছাড়া আর কেউ গণমাধ্যমে কথা বলবেন না ; আদেশ জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সচিব মো. জাহাংগীর আলম ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না। সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত আদেশ জারি বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদেরকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গণমাধ্যমে নির্বাচন কমিশনারদের বিচ্ছিন্নভাবে বক্তব্য দেওয়ার পথ বন্ধ করতে উদ্যোগ নেয় কমিশন। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা কমিশনের কাছে উপস্থাপন করা হয়। ‘নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ’ নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর রেশ না কাটতেই এ উদ্যোগ নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আজ (রোববার) আদেশ জারি করা হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল চলতি মাসের প্রথমার্ধেই ঘোষণা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন করার কথা জানিয়েছে ইসি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page