April 11, 2026, 7:06 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশন সংস্কার ও নতুন কমিশনের অধীনে নির্বাচন চায় এনসিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানা শর্ত জুড়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার মধ্যে অন্যতম হলো নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন। এ কমিশন গঠনের আইন, ‘পক্ষপাতমূলক আচরণ’ ও নির্বাচন কমিশনারদের নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। এমনকি বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ারও কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও আনুষ্ঠানিকভাবে এ কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়টি জানিয়েছে এনসিপি। এ ছাড়া মৌলিক সংস্কার, বিচার, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নিজেদের দ্বিধার কথাও জানিয়েছেন তারা।

এদিকে তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পূর্ণ একমত না হলেও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।

অন্যদিকে কমিশন পুনর্গঠনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। ইসিও বলছে, তারা পুরোপুরি নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে। ইসি পুনর্গঠনের দাবিটি সম্পূর্ণ রাজনৈতিক।

এনসিপি নেতারা বলছেন, ২০২২-এর আইনের অধীনে এ ইসি গঠন করা হয়। তাদের দাবি, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে। কমিশনের সদস্যরা নিরপেক্ষ নয় বলে মনে করেন তারা। নির্বাচনের আগে এ কমিশন পুনর্গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন  বলেন, এ নির্বাচন কমিশন একটি দলের প্রতি আজ্ঞাবহ। এরই মধ্যে তারা আস্থা হারিয়েছে। কমিশনের বিষয়ে প্রধান বিচারপতিও অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা মনে করি, এই কমিশন আগের হাসিনার আমলের কমিশনের মতোই আচরণ করছে। তাই তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে অক্ষম। এজন্য অবশ্যই বিতর্কিত নির্বাচন কমিশন আইন পরিবর্তন করে ঐকমত্যের ভিত্তিতে নতুন আইন করতে হবে এবং কমিশন পুনর্গঠন করতে হবে।

অপর দিকে রোববার দুপুরে দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলটি তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে পছন্দের তিনটি প্রতীকের যে কোনও একটি পাওয়ার জন্য আবেদন করেছে। এনসিপি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে প্রথম ‘শাপলা’ বেছে নিয়েছে। কলম ও মোবাইল তাদের পরবর্তী পছন্দ। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আবেদন জমা দেয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page