February 13, 2026, 5:26 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন খুব সুষ্ঠুভাবে হয়েছে : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল। খুব সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ‘নির্বাচন ফ্রি ফেয়ার হয়নি’ যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমাদের যা করার আইন ও বিধি সম্মতভাবে করেছি। নিয়মের মধ্যেই হয়েছে সবকিছুই। অতএব আমরা মনে করি যে, যেটা করেছি সঠিক করেছি। এর বাইরে কোনো বক্তব্য নেই।

ইসি আলমগীর বলেন, নির্বাচন নিয়ে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট কোনোটাই বলব না। অনিয়ম যেটা ছিল সেটা আমরা গ্রহণ করিনি। যেটা নিয়মের মধ্যে ছিল সে অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন-শৃঙ্খলা খুব ভালো ছিল। খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে।

বিদেশিরা তাহলে কেন বলছে ভোটটা নিয়ম মতো হয়নি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বিদেশিদের জিজ্ঞেস করুন। আমাদের কোনো জিজ্ঞাসা নেই। কে কী বলল দেখার তো আমরা সময় পেলাম না। এটা আমাদের কাজের মধ্যেও পড়ে না। আমরা নিয়ম অনুযায়ী আমাদের কাজ করে যাব।

তিনি বলেন, ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। সেখানে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফল স্থগিত করা হয়েছিল। সেই একটি কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি। এই দুটি বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে। এখন গেজেট করার জন্য তা বিজি প্রেসে পাঠানো।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page