February 12, 2026, 10:51 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত উঠেপড়ে লেগেছে : আইন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কিন্তু বিএনপি-জামায়াতের তা সহ্য হয় না। এখন তারা আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এ দেশের জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।’ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে আখাউড়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-আগামী ২০২৪ সালের জানুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আর জনগণ বসে থাকবে না। তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কে নির্বাচনে আসবে, আর আসবে না তা বিবেচ্য বিষয় নয়, জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোটকেন্দ্রে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা দেশের উন্নয়ন করবে না। সেজন্য আওয়ামী লীগ ছাড়া জনগণের কোনো গতি নাই। তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে।’

সভায় আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লা ভুঁইয়া বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page