April 10, 2026, 3:56 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে জনগণ বঞ্চিত হবে : বিএনপি নেতা সালাহউদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করলে জনগণকে বঞ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে নির্বাহী বিভাগকে অতি দুর্বল করা হলে তা জনগণের প্রত্যাশাকে ব্যাহত করবে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াক আউট করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কমিটি গঠনের যে প্রস্তাব দেওয়া হচ্ছে তাতে স্পষ্টত নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে। আমরা আগেও বলেছি বিএনপি নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাক, এটা চায় না। এতে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন বাধা আসবে।

তিনি বলেন, দেশে যেতে আবারও ফ্যাসিবাদের উৎপত্তি না হয় সে লক্ষ্যে ঐকমত্য  কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন প্রস্তাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা বার হোক ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আমাদেরই প্রস্তাব এবং এটা গৃহীত হয়েছে।

সালাহউদ্দিন বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটি গঠনের ব্যাপারে একমত না হলেও পরে কিছু বিষয়ে আমরা ছাড়ও দিয়েছি। স্বাধীন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সার্চ কমিটি করার প্রস্তাব মেনে নিয়েছি। এতে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকবে।

তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠার ব্যাপারেও আমরা একমত হয়েছি। কিন্তু আবারো বলছি নির্বাহী বিভাগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই ঠিক হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে সব বিষয়ে ঐক্যমত হওয়ার সুযোগ নেই। সব বিষয়ে ঐক্যমত হতে হবে এমন কোন কথাও নেই। তবে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে সব বিষয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page