March 2, 2026, 1:26 am
শিরোনামঃ
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের বাধা নেই : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আওয়ামী লীগ নিবন্ধনকৃত রাজনৈতিক দল। তাই সরকার ও আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সব কিছু মিলিয়ে ভোটার হালনাগাদ শুরু হবে।

এসময় আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে সিইসি আরও বলেন, এইবার আগের মতো আর ভোট হবে না। ৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে।

মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিকনির্দেশনা দেন সিইসি। সভায় বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরোনো একটি রাজনৈতিক দল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দলটির নেতৃত্বাধীন সরকারের পতন হয়। তবে ওই ঘটনার পর এখনও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page