March 15, 2026, 8:06 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা এখন ওয়াশিংটনের জন্য বিবেকহীন মৃগীরোগে পরিণত হয়েছে : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেশ কয়েকটি চীনা কোম্পানির বিরুদ্ধে আমেরিকার নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। দেশটি ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের নীতিকে ‘বিবেকহীন মৃগীরোগ’ হিসেবে অভিহিত করেছে।

’চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান। তিনি চীনা কোম্পানিগুলোকে আটকানোর জন্য ওয়াশিংটনকে তার ‘রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার বন্ধ’ করার আহ্বান জানান।

মার্কিন সরকার সোমবার তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত উদ্বেগের অজুহাতে ৪৩টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কোম্পানির বেশিরভাগ চীনের মালিকানাধীন।

চীনের এই মুখপাত্র আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তার কথিত জাতীয় নিরাপত্তার ধারণাকে প্রসারিত করেছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছে, অযৌক্তিকভাবে চীনা কোম্পানিগুলিকে দমন করেছে এবং বেপরোয়াভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা ও বাণিজ্যনীতিকে ব্যাহত করেছে। ওয়েনবিন বলেন, বিষয়টি এখন ওয়াশিংটনের জন্য বিবেকহীন মৃগীরোগে পরিণত হয়েছে।

তিনি অবিলম্বে আমেরিকাকে মানবাধিকার বা সামরিক-সম্পর্কিত সমস্যার অজুহাতে অর্থনৈতিক, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয়গুলির রাজনীতিকরণ থেকে সরে আসার আহ্বান জানান।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page