April 11, 2026, 2:20 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় রাফাতে হামলা চালানোয় গত মে মাসে ইসরায়েলের সঙ্গে সবধরনের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত মে মাসে তুরস্ক থেকে ১১৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ইসরায়েল। যা গত বছরের মে মাসের তুলনায় ৬৯ শতাংশ কম। কিন্তু তুরস্কের রপ্তানিকারক সংস্থা দাবি করেছে মে মাসে ইসরায়েলে গেছে মাত্র ৪ মিলিয়ন ডলারের পণ্য। যা গত মে মাসের তুলনায় ৯৯ শতাংশ কম।

তবে তুরস্ক ও ইসরায়েলের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মিডেল ইস্ট আইকে জানিয়েছেন, তুরস্কের বেশিরভাগ পণ্য সরাসরি ইসরায়েলে না গিয়ে গ্রিসসহ আশপাশের অন্যান্য দেশে যাচ্ছে। এরপর সেসব দেশ থেকে তুরস্কের এসব পণ্য যাচ্ছে ইসরায়েলে।

তুরস্ক— গাজায় পূর্নাঙ্গ যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর আশপাশের দেশগুলোতে যাওয়া শুরু করে দেশটির পণ্য।

তবে বাণিজ্য সংশ্লিষ্ট এক ব্যক্তি দাবি করেছেন, তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার আগে ইসরায়েল যেসব পণ্য অর্ডার করেছিল সেসব পণ্যই বেশি এখন গ্রিস হয়ে ইসরায়েলে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page