August 11, 2026, 9:12 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সার বিক্রির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালুর বিরুদ্ধে প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি সার বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৮বস্তা সার নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদের অফিস সহকারী রাকিবুল নামে একজনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে আটককৃত সার ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের অফিস সহকারী রাকিবুল ভ্যানে করে প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দকৃত ৮বস্তা সার নিয়ে কাওলা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এসব সার কৃষকদের না দিয়ে চেয়ারম্যান- ইউপি সদস্যরা ভাগাভাগি করে নিয়ে যাচ্ছিল। এ সময় রাকিবুলকে আটক করে ইউএনওকে জানানো হয়। দীর্ঘদিন যাবৎ ৩২ বস্তা সার পড়েছিল। সেই সারের মধ্যে ২৪ বস্তা সার শুক্রবার রাতে কালো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। বাকি ৮ বস্তা সার রাকিবুল নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু বলেন, দু’দিন আগে সার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারগুলোর কৃষকরা যাদের কাছে বিক্রি করেছে, তারাই সারগুলো নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরে ইউএনও এসে সেই সার আমার জিম্মায় দিয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত সার চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page