October 26, 2026, 1:15 am
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে গোপন বৈঠকস্থল থেকে জামায়াতের আমির গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারী সদরে গোপন বৈঠক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন নায়েবে আমির সুরত আলী শাহকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের কাছাড়ীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুরত আলী উপজেলার সংগলসী ইউনিয়নের কাছাড়ী পাড়া গ্রামের বাসিন্দা।

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, সুরুত আলী জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ও ইউনিয়ন আমির। তিনিদীর্ঘদিন ধরে গোপন বৈঠকসহ বিভিন্ন মসজিদে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page