September 7, 2026, 6:18 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে জাতীয় পার্টির পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সমর্থকরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক পথসভায় এ ঘটনা ঘটে। আহসান আদেলুর রহমান আদেল বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী কোমল পানীয় ও খাদ্য পরিবেশন করতে পারবেন না। কিন্তু তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন।

এ সময় দেখা যায়, কিছু সমর্থক বিরিয়ানির প্যাকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার ভাঙচুর করেন। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন নেতারা। অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যায়।

কবির উদ্দিন নামে এক সমর্থক বলেন, আমাদের ডেকে এনেছে, আমি বিকেল থেকে অপেক্ষা করেছি। সামনে বসেও বিরিয়ানি পাইনি। আর আমাদের ডাকলে কখনো আসবো না।

আরেক সমর্থক মজিবর বলেন, তিনি গতবার এমপি থেকে কোনো উন্নয়ন করেননি। এবার আমাদের ডেকেছেন, আমরা এসেছি। সবাই বিরিয়ানি পেলো, আমি পেলাম না। এভাবে ডেকে এনে অসম্মান না করলেও পারতেন।

এ বিষয়ে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page