August 3, 2026, 1:45 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহকারী জেলা তথ্য কর্মকর্তার নাম প্রকাশ চন্দ্র রায় (৫৮)। তিনি সদর উপজেলার উত্তর হাড়োয়া দেবিরডাঙ্গা এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী প্রতিমা রানী রায় বলেন, ‘তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পাই স্থানীয় লোকজনের কাছে। ভাবতে পারছি না আমার স্বামী এভাবে মারা যাবে। আমার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের কীভাবে মানুষ করবো একমাত্র ঈশ্বরই জানেন।’

নিহতের বড় ভাই ধরনী মোহন রায় বলেন, ‘কয়েকদিন আগে থেকে ভাইকে অন্যমনস্ক লাগছিল। তার শারীরিক আবস্থাও ভাল ছিল না। চেকআপের জন্য ভারতে যাওয়ার কথা ছিল। কাগজ পত্রও ঠিকঠাক করেন। কিন্ত আজ সকালে হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে বিশ্বাস হচ্ছে না তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’

সৈয়দপুর জিআরপি থানার এসআই মনিরুজ্জামান মনির বলেন, ‘সকাল পৌনে ৬টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান প্রকাশ। তার মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

প্রকাশ চন্দ্র রায় জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী হিসেবে দায়িত্ব পালনের পর সহকারী জেলা তথ্য অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page