April 10, 2026, 2:48 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগে অন্যের পরীক্ষা দিতে গিয়ে যুবক কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় সাহাদাত হোসেন (২০) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সাহাদাত জেলার ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

শুক্রবার দুপুর ৩টার দিকে পুলিশ লাইন্স মাঠে অংশগ্রহণকারী উর্ত্তীণ পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাইয়ের সময় ওই পরীক্ষার্থীর ভুয়া এডমিট কার্ড ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে মামলা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে বিভিন্ন ইভেন্টে পরীক্ষা চলে। পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাইয়ের সময় পরীক্ষার্থী সাহাদাত হোসেন চলতি বছরের টিআরসি পরীক্ষার এডমিট কার্ড না দেখিয়ে ২০২২ সালের টিআরসি পরীক্ষার এডমিট কার্ড দেখান। এডমিট কার্ডের সিরিয়াল নম্বরের জায়গায় ২০২২ সালের অকৃতকার্য পরীক্ষার্থী স্বাধীন রায়কে পাস করানোর জন্য ২০২৩ সালের এডমিট কার্ডের সিরিয়াল নম্বর লিখে পরীক্ষায় অংশ নিয়ে উর্ত্তীণ হন। এডমিট কার্ডটি সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বাধীনকে পাস করানোর জন্য পরীক্ষায় অংশ নেন বলে জানায়। নীলফামারী রিজার্ভ অফিসের এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ওই ব্যক্তি অসৎ উপায়ে করে অন্যজনকে পাস করানোর জন্য পরীক্ষায় অংশ নেন। সব কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page