September 7, 2026, 10:10 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে যাত্রীবেশে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪জুন) রাত ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশরাফুল ইসলাম সৈয়দপর পৌর শহরের মিস্ত্রি পাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই চালক তার ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা যাত্রীবেশে তার ইজিবাইকে উঠেন। সেটি চান্দিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। সেটিতে বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানায়, রাতে এক ইজিবাইক চালককে গলা কাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে এখনো পরিবারের লোকজন কেউ অভিযোগ দেয়নি দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page