October 4, 2026, 8:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে শিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীতে আবুল হোসেন (৫০) নামের এক মক্তব শিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১ জুলাই) ভোরে সদর উপজেলার পলাশবাড়ীর নীলফামারী-ডোমার মহাসড়কের তরনীবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন সদরের অচীনতলা এলাকার মৃত সবীর উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার একটি মক্তবের শিক্ষক।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজ শেষে আবুল হোসেন সাইকেলযোগে মক্তবের দিকে যাচ্ছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের তরনীবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, এ ঘটনায় এজাহার পেয়েছি। মামলা দায়ের প্রক্রিয়াধীন। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। কী কারণে এই হামলা করা হয়েছে তা জানা যায়নি। আহত ব্যক্তি সুস্থ হওয়ার পর বা আসামিদের আটকের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।



Our Like Page