March 10, 2026, 10:10 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নূর-৩ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন শত্রুদের ব্যর্থতার আরেকটি প্রমাণ : ইরানের প্রেসিডেন্ট রায়িসির

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নূর-৩ ইমেজিং স্যাটেলাইট তৈরি এবং সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপনকে শত্রুদের নিষেধাজ্ঞা প্রয়োগের ব্যর্থতার আরেকটি প্রমাণ বলে মন্তব্য করেছেন।

ভূমি থেকে সাড়ে ৪শ’ কিলোমিটার উর্ধ্বে পৃথিবীর কক্ষপথে ইরান গতকাল ওই স্যাটেলাইটটি সফলভাবে স্থাপন করেছে। ইরান গত চার দশকে মহাকাশ প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যাপক গতিশীল পদক্ষেপ নিয়েছে।

শত্রুরা বিচিত্র নিষেধাজ্ঞা দিয়ে যতই চেষ্টা করেছে ইরানকে অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তিসহ বৈজ্ঞানিক উন্নয়নের পথে বাধা দিতে সেসব কোনো কাজে আসে নি। ইরান শত্রুদের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে মহাকাশ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

আইআরজিসি’র বিশেষজ্ঞরা নূর-৩ স্যাটেলাইটটিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি কাসেদ রকেটের সাহায্যে গতকাল কক্ষপথে পাঠিয়েছে। আইআরজিসি জানিয়েছে এই স্যাটেলাইটটিকে ছবি তোলাসহ নজরদারি মিশন পরিচালনার কাজে লাগানো হবে।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইরানী নূর-৩ স্যাটেলাইট সফলভাবে নির্মাণ ও কক্ষপথে স্থাপনের জন্য দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে দেশে মহাকাশ শিল্পের দ্রুত বিকাশের পথ প্রশস্ত করার অনুরোধ জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page