November 21, 2026, 11:26 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নেইমারের জন্য পেলের আবেগঘন বার্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় ঘটেছে। দলের এই বিদায় স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেননি সুপারস্টার নেইমার। ম্যাচ  শেষে তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। একইসাথে ব্রাজিল দলকে বিদায়ের ইঙ্গিতও তিনি সাথে সাথে দিয়ে দিয়েছেন।
দোহায় হতাশাজনক বিদায়ের পর নেইমার জানিয়ছেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে তিনি প্রস্তুত। ৩০ বছর বয়সী নেইমার অবশ্য নিশ্চিত করে বলেননি পাঁচবারের চ্যাম্পিয়নদেওরহয়ে তাকে আবারো মাঠে দেখা যাবে কিনা। গতকাল অতিরিক্ত সময়ে গোল করে নেইমারই প্রথম ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলের মাধ্যমে সেলেসাওদের হয়ে সবর্কালের সর্বাধিক ৭৭ গোলের কিংবদন্তী পেলের রেকর্ড স্পর্শ করেছেন নেইমার। ম্যাচ শেষে আবেগী নেইমার জানিয়েছেন, ‘আমি জাতীয় দলের জণ্য এখনই দরজা বন্ধ করছি না। তবে শতভাগ গ্যারান্টিও দিতে পারছিনা আদৌ আর ফিরবো কিনা।’
৮২ বছর বয়সী পেলে ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ব্রাজিলের হয়ে খেলা চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন। ইন্সটাগ্রামে পেলে লিখেছেন, ‘সবাই জানে আমি কখনই দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে যে আনন্দ খুঁজে পাই তার সাথে কোন সংখ্যাকে মিলিয়ে দেখিনা। আমার বয়স এখন ৮২ বছর এবং এই বয়সেও আমি মনে করি এবারও কোন না কোনভাবে আমি তোমাদের সবাইকে এগিয়ে যাবার জন্য অনুপ্রানীত করেছি।’
নিজের গোলের রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানিয়ে পেলে বলেছেন, ‘আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলায় তোমাকে অভিনন্দন জানাতে পারছি। দুজনই জানি, এটা শুধুই একটা সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। ফুটবলার হিসেবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য মানুষকে অনুপ্রাণিত করা। তুমি সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস। অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়। এভাবেই আমাদের অনুপ্রানীত করতে থাকো। এখনো তুমি গোল করলে আমি অনেক খুশী হই। প্রতি ম্যাচেই আমি তোমার দিকেই তাকিয়ে থাকি।’

 

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page