February 21, 2026, 11:24 pm
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে জনগণকে উৎসাহিত করছে মোসাদ !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত বিচার বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে জনগণকে উৎসাহিত করে তুলছে গুপ্তচর সংস্থা মোসাদ। এমনকি খোদ এই সংস্থার কর্মীদেরকেও একইভাবে অনুপ্রাণিত করা হচ্ছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া ডকুমেন্টে এসব কথা বলা হয়েছে। ফাঁস হওয়া এই ডকুমেন্ট গত শনিবার নিউ ইয়র্ক টাইমসের হাতে পড়েছে। এতে দেখা যায়- মোসাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাদের অধস্তন কর্মীদের সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার জন্য প্ররোচণা দিচ্ছেন। ফাঁস হওয়া এই তথ্যে ইহুদিবাদী ইসরাইলের গোঁড়াবাদী সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যায়- ইসরাইলের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সঙ্কটে মোসাদ নেতাদের সরাসরি জড়িত না হওয়ার ঐতিহ্য ভেঙে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

গত পহেলা মার্চ এই মূল্যায়ন প্রকাশ করা হয়। ওই দিন মোসাদের সাবেক পাঁচ প্রধান নেতানিয়াহুর বিতর্কিত সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। এছাড়া মোসাদের বর্তমান প্রধান ডেভিড বারনেয়া ওইদিন নিচের পর্যায়ের কর্মকর্তা ও মোসাদ স্টাফদেরকে বিক্ষোভ অংশ নেয়ার অনুমতি দেন।

তবে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই রিপোর্টকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page