October 5, 2026, 2:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় পুরোনো বই কেনার কথা বলে কিশোরীকে ধর্ষণ ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণার মোহনগঞ্জে পুরোনো বই কেনার কথা বলে ঘরে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইকরাম মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার শেওরাতলী গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শেওরাতলী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইকরাম মিয়া উপজেলার বাহাম গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি শেওরাতলী গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে বসবাস করতেন। ভুক্তভোগী কিশোরীও একই গুচ্ছগ্রামের বাসিন্দা। বাবা মায়ের বিচ্ছেদের পর নানা-নানির সঙ্গে থাকতেন ভুক্তভোগী কিশোরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও ইকরাম মিয়া উপজেলার শেওরাতলী গুচ্ছগ্রামে পাশাপাশি ঘরে বসবাস করেন। ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন ইকরাম। ওই কিশোরী কিছু পুরোনো বই বিক্রি করতে চাইলে ইকরাম সেগুলো কেনার আগ্রহ দেখায়। গত মঙ্গলবার সন্ধ্যায় পুরোনো বইগুলো বিক্রির জন্য ইকরামের ঘরে নিয়ে যায় ওই কিশোরী। এ সময় ইকরাম তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এরপর এ বিষয়ে কাউকে বলতে নিষেধ করেন। পরে কিশোরী ঘটনাটি তার নানা-নানিকে জানায়। এরপর বুধবার রাতে ওই কিশোরী বাদী হয়ে ইকরামের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুপুর দুইটার দিকে ইকরামকে আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page