September 28, 2026, 7:46 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় পুলিশের গাড়িতে হামলা ; অস্ত্র-গুলি ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে পুলিশের গাড়িতে হামলা করে ৭টি অস্ত্র ও ৪২০ রাউন্ড গুলি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত আন্দোলনকারীরা ছয়জন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলনকারীরা এ হামলা করেছে। পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সাংবাদিকদের জানান, চাহিদার ভিত্তিতে রোববার সকালে জেলা পুলিশ লাইনের অস্ত্রাগার থেকে পূর্বধলা থানায় অস্ত্র ও গুলি পাঠানো হচ্ছিল। একটি গাড়িতে করে ছয়জন পুলিশ সদস্য এসব অস্ত্র ও গুলি নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি শ্যামগঞ্জ বাজারের রেলক্রসিং পার হওয়ার সঙ্গে সঙ্গে সংঘবদ্ধ বিএনপি-জামায়াতের আন্দোলনকারীদের সামনে পড়ে। এ সময় আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং গাড়িটি ব্যাপক ভাঙচুর করেন।

তিনি আরও জানান, একপর্যায়ে পুলিশ সদস্যদের হেফাজতে থাকা ৭টি পিস্তল ও ৪২০টি গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আন্দোলনকারীদের হামলায় একজন এসআই, একজন এএসআই ও চারজন কনস্টেবল গুরুতর আহত হন।

এদিকে আরেকজন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন-অর-রশিদ জানান, ঘটনার পর অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ৩টি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকিগুলোও উদ্ধারের চেষ্টা চলছে। তবে কাউকে এখনো আটক করা যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page