September 7, 2026, 4:01 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণার দুর্গাপুরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় সাইফুল ইসলাম (৪৫) নামের এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাকে আঘাতের চিহ্ন থাকায় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

সাইফুল ইসলাম দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, রাতে পূর্ব উৎরাইল এলাকার রাস্তায় সাইফুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। নাকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page