July 31, 2026, 9:01 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণা য় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৫ নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুর ২টার দিকে কেন্দুয়া পৌরসভার দরগা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ।

এদিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতা-কর্মীরা।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে জেলা তাঁতীদলের নেতা লুৎফুর রহমান লিটন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রুকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালাম ও পৌর শ্রমিক দলের আহবায়ক শহীদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানান, আটককৃতদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page