September 7, 2026, 1:42 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণা সীমান্ত থেকে ২৯৫ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে ২৯৫ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ চৌত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদলতে  সোপর্দ করা হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলমাকান্দা উপজেলার ভবানীপুর এলাকায় থেকে এসব চিনি জব্দ করা হয়।

আটকরা হলেন, নেত্রকোণার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের গোলাম হোসেন (৩৩) ও একই গ্রামের রনি মিয়া (২৭)।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভারত থেকে অবৈধভাবে আসা চিনি ভর্তি একটি ট্রাক সীমান্ত এলাকা থেকে সদরের দিকে আসছে এমন খবরে রাত সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের ভবানীপুর মোড়ে পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ। এসময় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়া যায়। পরে ওই চিনি জব্দ করা হয়। এসময় ট্রাকে থাকা তিন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page