October 3, 2026, 5:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় ছোট ভাইয়ের মৃত্যু শোকে হার্ট এ্যাটাকে বড় ভাইয়ের মৃত্যু

নিহত ছোট ভাই আলম মিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে ছোট ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ দুই ভাইয়ের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে।

মৃত এ দুভাই মুধুয়াকোনা গ্রামের পল্লি চিকিৎসক মৃত আফসর আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে দুর্গাপুর থেকে নিজ গ্রামের বাড়ি মুধুয়াকোনা যাওয়ার পথে সাতাশি নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্যে দুর্ঘটনার শিকার হন কাপড় ব্যবসায়ী মো. আলম মিয়া (৪৫)। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থা অবনতি হলে পরদিন শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম মিয়া।

এদিকে ছোট ভাই আলম মিয়ার মৃত্যুর খবর শুনে বড় ভাই দুলাল মিয়া (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা যান।

আজ সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের লাশ দাফন করা হবে। এক সঙ্গে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page