April 9, 2026, 1:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনার দুই উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেত্রকোনায় দুটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ী গাছপালা বিনষ্ট এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার সকাল ৫টার দিকে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া ও খলিশাউর ইউনিয়নের ২৫ থেকে ৩০টি গ্রামের উপর দিয়েএ ঝড়-শিলাবৃষ্টি বয়ে যায়।

ক্ষতিগ্রস্থরা জানান, বুধবার ভোর ৫টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভূতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়।

নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুরের কৃষক সামছু মিয়া বলেন,অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তুলাব্ইান গ্রামের কৃষক মোঃ লুৎফুর রহমান বলেন, গাছের আমের মুকুল, শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত,কলার বাগান কুমড়াসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষযক্ষতি হয়েছে। সেই সাথে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান জানান,‘ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান ও শাকসবজিসহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির সঠিক পরিসংখ্যান তৈরি করা সম্ভব হয়নি। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে একটু সময় লাগবে।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page