October 6, 2026, 3:08 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেত্রকোনার মদনে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে সজিব (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই গ্রামের আশিক মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকালে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডুবায় একই গ্রামের আনছু মিয়া তার লোকজন নিয়ে জোড়পূর্বক মাছ ধরতে যায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এ সময় টেঁটার আঘাতে শিশু সজিব নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। আহতরা হচ্ছেন সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে মদন থানার পুলিশ। আটককৃতরা হলেন, পশ্চিম ফতেপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে চান মিয়া, আব্দুল খালেক মিয়ার ছেলে আনছু মিয়া, চানপর মিয়ার ছেলে মল্লিক। দেওসহিলা গ্রামের হাসেম মিয়ার ছেলে ওয়াকিব ও শামছুল ইসলাম।

মদন থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজিব নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page