February 23, 2026, 5:09 am
শিরোনামঃ
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ জন আহত গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা ; অভিযুক্ত গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নেত্রকোনার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় আড়াই বছর বয়সী জুনাইদ মিয়া নামের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত হাতেম আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এরআগে রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে মায়ের কোলে থাকা ঘুমন্ত ওই শিশুকে পিটিয়ে হত্যা করা হয়।

গ্রেফতার হাতেম আলী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। নিহত শিশু জুনাইদ মিয়া ওই গ্রামের আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান। রোববার বিকেলে বাড়িতে মা মোমেনা আক্তারের কোলে শিশু জুনাইদ ঘুমাচ্ছিল। এসময় প্রতিপক্ষের ৬-৭ জন মিলে বাড়িতে হামলা চালান। মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শিশু জুনাইদের মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ।

এ ঘটনায় রাতেই নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে সোমবার ভোরে প্রধান অভিযুক্ত হাতেম আলীকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, গ্রেফতার হাতেম আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page