November 20, 2026, 6:50 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা ; অভিযুক্ত গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেত্রকোনার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় আড়াই বছর বয়সী জুনাইদ মিয়া নামের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত হাতেম আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এরআগে রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে মায়ের কোলে থাকা ঘুমন্ত ওই শিশুকে পিটিয়ে হত্যা করা হয়।

গ্রেফতার হাতেম আলী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। নিহত শিশু জুনাইদ মিয়া ওই গ্রামের আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান। রোববার বিকেলে বাড়িতে মা মোমেনা আক্তারের কোলে শিশু জুনাইদ ঘুমাচ্ছিল। এসময় প্রতিপক্ষের ৬-৭ জন মিলে বাড়িতে হামলা চালান। মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শিশু জুনাইদের মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ।

এ ঘটনায় রাতেই নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে সোমবার ভোরে প্রধান অভিযুক্ত হাতেম আলীকে গ্রেফতার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, গ্রেফতার হাতেম আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page