October 6, 2026, 11:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় রেললাইনের ডগপিন খুলে নিলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া বালুঘাটা ১৭ নম্বর রেল ব্রিজের ওপরে রেল লাইনের ৪০টি ডগপিন খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল জারিয়াগামী ২৭২ ডাউন লোকাল ট্রেনের যাত্রীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বালুঘাটা রেল ব্রিজের ওপরে এ ঘটনা ঘটেছে।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রেললাইনে টহলরত আনসার সদস্যরা উপজেলার বালুঘাটা রেল ব্রিজের ওপরে রেললাইনের দুই পাশে দেখতে পান ৪০টি ডগপিন দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে। ততক্ষণে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ট্রেনটি পূর্বধলা স্টেশন থেকে জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলেও আনসার সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান ও জারিয়া রেল স্টেশন মাস্টার মনির হোসেনকে জানালে তারা ট্রেনটিকে ঘটনাস্থলের আগেই থামানোর ব্যবস্থা করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের শতশত যাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল লাইনের মেরামত কাজ শেষে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেললাইন পাহারায় সার্বক্ষণিক আনসার সদস্যরা নিয়োজিত আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলমান আছে।



Our Like Page