September 14, 2026, 3:07 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে দুই টাকায় ২০০ জন পেল শীতের পোশাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর চরাঞ্চলে ২০০ অসহায়দের মাঝে দুই টাকার বিনিময়ে শীতের পোশাক বিতরণ করেছে ‘সাইবার ওয়ারিয়র্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জায়দল হক কচি ও বসুরহাট পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রওশন আরা মিলি।

শীতবস্ত্র পাওয়া আবু জাহেদ এক কিশোর জানায়, ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। দুই টাকায় শীতের পোশাক পেয়েছি। এবার শীত কম লাগবে। আমাকে শীতবস্ত্র দেওয়ায় ভাইয়াদের প্রতি কৃতজ্ঞ।

চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, নামমাত্র মূল্যে শীতবস্ত্র বিতরণের ব্যতিক্রমী আয়োজন দেখতে অনুষ্ঠানে হাজির হলাম। আমার এলাকার ২০০ হতদরিদ্রকে মাত্র দুই টাকার বিনিময়ে শীতবস্ত্র দিয়েছে সাইবার ওয়ারিয়র্স। ভিন্নধর্মী এ আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান বলেন, চরের মানুষ সহায়-সম্বলহীন হলেও এরা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। এদের অনেকে ফ্রি বিতরণ করলে পোশাক নিতে ইতস্তবোধ করেন। তাই দুই টাকা প্রতীকী মূল্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে জেলার অন্যান্য এলাকায়ও এ কার্যক্রম অব্যহত রাখা হবে।

নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স একটি স্বেচ্ছাসেবী সাইবার সম্পর্কিত সামাজিক সংগঠন। তারুণদের এ সংগঠনের মূল উদ্দেশ্য মানুষের সেবায় নিজেকে নিংড়ে দেওয়া। নানান সময়ে এ সংগঠনের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নোয়াখালীর মানুষকে বিস্মিত করেছে এবং তাদের করেছে প্রশংসিত।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আজওয়াদ আবরারসহ অনিক, স্বর্ণা, নায়েম, জয়ন্তসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page