October 7, 2026, 5:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নোবেল পুরষ্কার পেতে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোবেল পুরস্কার পেতে এবার নিজেই তদবির করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে তিনি এমন তদবির করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নরওয়ের একটি পত্রিকার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

‘ডাগেনস নায়েরিংস্লিভ’ নামে ঐ দৈনিকের দাবি, জুলাইয়ে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প নিজেই জানান, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এর আগে ইসরাইল, পাকিস্তান এবং কম্বোডিয়া নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিল। এবার তিনি নিজেই সরাসরি নরওয়ের কাছে দাবি করলেন যে তিনি নোবেল পাওয়ার যোগ্য।

যদিও প্রকাশিত সংবাদে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে নোবেল কমিটি বা হোয়াইট হাউজের কোনো প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি।

তবে স্টলেনবার্গ বলেছেন, নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আলোচনার জন্য ট্রাম্পের ফোন এসেছিল। তিনি বলেন, কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে আর বিস্তারিত বলা সম্ভব নয়। নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর অন‍্যান্য বিষয়ের মতো শান্তি পুরস্কারের জন্যও যোগ্য ব্যক্তির নাম নির্বাচিত করে। সম্ভবত তাই ট্রাম্প ঝুঁকি না নিয়ে সরাসরি সে দেশের মন্ত্রীকে নিজেই প্রস্তাব দিয়ে ফেললেন।

 

 



Our Like Page