September 16, 2026, 4:10 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় পেটে করে আনা ১৯শ পিস ইয়াবা ও সঙ্গে থাকা তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার, তার ছেলে সৈয়দ হোসেন ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার আশোকতলা এলাকার রকি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন খবরে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানকালে পৃথক পৃথকস্থান থেকে তিনজনকে আটক করা হয়। পরে সাবেকুন নাহার ও সৈয়দ হোসেনের পেট থেকে ৩৮টি পলি প্যাকেট থেকে ১৯শ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে এ মাদক কারবারিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page