September 16, 2026, 3:12 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ ভাইয়ের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুই সহদরসহ তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বড়পুল-হোরম্বি সড়কের হাসান হুজুরের মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই মো. কামাল হোসেনের ছেলে মো.জাহেদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে এ রব উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পৌরনবিবি যাচ্ছিলেন তারা। জাহেদ মোটরসাইকেল চালাচ্ছিল। বাকি দুজন পেছনে বসা ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেলটি হাসান হুজুরের মাদ্রাসার সামনের মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একই মোটরসাইকেলে তারা পৌরনবিবি বাজার যাচ্ছিলেন। মাদ্রাসার সামনে ছোট একটি মোড় পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেল। পরে তিনজন গাড়িসহ খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ বাড়িতে নেওয়া হয়েছে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা সকালে ঘটলেও মরদেহগুলো দুপুরে তাদের বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page