July 31, 2026, 10:04 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এক শিশু কন্যাকে (৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে জহিরুল ইসলাম (৩৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা হাসিনা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যায় জহিরুল ইসলাম। নিহত জহিরুল ইসলাম কুতুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কোরবান আলীর ছেলে। আটককৃত হাসিনা বেগম একই এলাকার মাসুদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতপুর গ্রামের বকশি বাড়ির নুরুল আমিনের ছেলে মো. মাসুদের শিশু কন্যাকে গত শুক্রবার সকালে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় জহিরুল। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালায় জহিরুল এমন অভিযোগ শিশুটির মা হাসিনা বেগমের। ঈদকে সামনে রেখে ওইদিন বিকেলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে হাসিনার স্বামী মাসুদ। জহিরুল তার মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে মাসুদকে জানায় হাসিনা। ঘটনা
শুনে ক্ষিপ্ত হয়ে জহিরুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে মাসুদ। এতে মাসুদের কোমর ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। ওইদিন কোন চিকিৎসা না নেওয়ায় শনিবার রাতে জহিরুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে এলাকার লোকজন তাকে স্থানীয় কিত্তনের হাট বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা বাড়ি নিয়ে যায়। পরে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চৌমুহনী আনার সময় মারা যায় সে।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জহিরুলের মৃত্যুর পর পালিয়ে যায় মাসুদ। তবে খবর পেয়ে রাতে ওই বাড়িতে গিয়ে মাসুদের স্ত্রী হাসিনাকে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবা মা কেউই বেঁচে নেই। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page