April 2, 2026, 4:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান দিপুকে (৫০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান জব্ধ করা হয়েছে বলেও জানানো হয়।

রোববার দুপুরে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে শনিবার দিবাগত রাতে অনন্তপুর আনন্দধারা এলপি গ্যাস নামের একটি প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাহেদুর রহমান দিপুর একলাশপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির সফিকুর রহমানের ছেলে। তিনি একলাশপুর ইউনিয়নের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, একলাশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব অনন্তপুর আনন্দধারা এলপি গ্যাস নামের ওই প্রতিষ্ঠানে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে ওই দোকান থেকে প্রথমে চেয়ারম্যান দিপুকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের সিলিং এর উপর থেকে একটি পাইপগান জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page