September 7, 2026, 1:57 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে মো. জসিম রায়হান ওরফে রানা (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম রায়হান ওরফে রানা চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও চরমহিউদ্দিন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জসিম রায়হান ওরফে রানা দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল করে আসছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। আজ সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে চর জব্বর থানা পুলিশ। এ সময় তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি লোহার তৈরি ধারালো লম্বা দা জব্দ করা হয়।

এদিকে পুলিশের বিরুদ্ধে অস্ত্রসহ ফাঁসানোর অভিযোগ করেছেন জসিম রায়হান ওরফে রানার স্ত্রী লাইলী বেগম পলি। তিনি  বলেন, পুলিশ আমাদের বাসায় এসে আমার স্বামীকে গ্রেপ্তার করেছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশ অস্ত্র দেখিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

তবে চর জব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আমাদের কাছে সেই ভিডিও প্রমাণ আছে। আজ দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page