March 3, 2026, 8:31 am
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী সদর উপজেলায় পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে চরমটুয়া ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপ গান, তিনটি ছুরি ও সাতটি মোবাইল জব্দ করা হয়।

আটককরা হলেন- নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মেহরাজ (৪৬), কালাম (৩৮), লিটন (৩২), সাদ্দাম (২৬) ও আবির (১৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে নোয়াখালী জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ক্রেতা/বিক্রেতাদের আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ভোররাতে গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন অবৈধ অস্ত্রধারীর অবস্থান সম্পর্কে জানতে পেরে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া এলাকায় সেনাবাহিনীর দুইটি টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে মালামালসহ তাদেরকে সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়া বলেন, অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে সুধারাম মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page