October 18, 2026, 2:37 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়িতে গাঁজার গাছ চাষ ও পরিচর্যার অভিযোগে মাহবুবুর রহমান মানিক (৪৫) নামে এক স্কুল শিক্ষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১ মার্চ) রাতে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে গাজার গাছ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মাহবুবুর রহমান মানিক চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ভকেশনাল ইন্সটিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। তিনি কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কুল শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাষ্টারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পেছন থেকে প্রায় ১২ ফুট উচ্চতার প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় মাহবুবুর রহমান অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page