September 23, 2026, 5:19 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে উত্তরপত্র সরবরাহের অপরাধে স্বামীর ২ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করায় স্বামী সাইফুল ইসলামকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মার্চ) সকালে সোনাইমুড়ী পৌরসভার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া।

দণ্ডিত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিনয়গড় গ্রামের নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া সোমবার (১১ মার্চ) সকালে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় জানালা দিয়ে স্ত্রীকে এমসিকিউ বলে দেওয়ার সময় হাতেনাতে সাইফুল ইসলামকে আটক করেন। তারপর তার কাছে থাকা মোবাইল ফোনে পূর্বের পরীক্ষার উত্তরপত্রও পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুল ইসলামকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।

সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দণ্ডিত সাইফুল স্মার্টফোনে থাকা উত্তরপত্র থেকে তার স্ত্রীকে জানালা দিয়ে বলে দিচ্ছিলেন। আমি তাকে হাতেনাতে ধরে ফেলি। তার মোবাইলে পূর্বের সকল বিষয়ের উত্তরপত্র পাওয়া গেছে। তাই তাকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোনাইমুড়ী থানা পুলিশের মাধ্যমে তাকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page