November 20, 2026, 10:00 am
শিরোনামঃ
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে গৃহবধূর অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক প্রস্তাব ; যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী জেলা শহর মাইজদী সুপার মার্কেটের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মোশারফ হোসেন টিটু (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ওই যুবক কৌশলে এক প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও নিয়ে তার কাছে চাঁদা দাবি ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়।

শুক্রবার সকালে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাতে নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোশারফ হোসেন টিটু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের লাতু সওদাগর বাড়ির মিয়াধনের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ও আটককৃত মোশারফ হোসেন টিটু একে অপরের প্রতিবেশী এবং সম্পর্কে দেবর-ভাবি হয়। প্রায় দেড় বছর আগে ওই গৃহবধূ তার ব্যবহৃত মোবাইল ফোনটি মেরামত করার জন্য টিটুকে দেন। ওই সময় টিটু কৌশলে সেই মোবাইল থেকে গৃহবধূর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেয়। পরবর্তীতে চলতি বছরের গত ৮ জানুয়ারি টিটু ওই গৃহবধূকে মোবাইলে কল দিয়ে ওই ভিডিওটির কথা জানায়। একইসাথে তাকে দুই লাখ টাকা এবং তর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে বলে, অন্যথায় সে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিবে বলেও হুমকি দেয়।

কিন্তু ওই গৃহবধূকে তার প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের লোকজনের পরামর্শে গত ৩১ জানুয়ারি পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি খতিয়ে দেখতে জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হলে বৃহস্পতিবার রাতে ডিবির একটি দল নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিটুকে আটক করে। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন এবং তার ভিতরে থাকা গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। সুধারাম মডেল থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page