September 7, 2026, 1:30 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ছাত্রী অপহরণের চেষ্টা ; অটোরিকশা চালককে আটক করলো ছাত্ররা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মো. ইলিয়াস (২০) নামে এক সিএসজিচালিত অটোরিকশা চালককে আটক করে নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্রজনতা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মো. ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক স্কুলছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সিএনজিচালক ইলিয়াস গাড়ি নিয়ে এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলন। স্কুল ছুটির পর এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের ছাত্র-জনতা এসে ইলিয়াসকে আটক করে গলায় ‘ইভটিজার’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়। পরে কর্তব্যরত নৌবাহিনীর হাতে তুলে দেয় তাকে।

এ সময় স্থানীয় জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ এম উচ্চ বিদ্যালয় শাখার সমন্বয়ক তামজিদ উদ্দিন এবং মোহাইমেনুল ইসলাম আরমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমানকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, এ নামের কাউকে আমাদের কাছে দেওয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page