October 10, 2026, 2:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে  নামছে বন্যার পানি ; বাড়ছে ডায়রিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালীতে বন্যার পানি কমলেও ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। একই সাথে, ওষুধের সংকটও রয়েছে। এ পর্যন্ত জেলায় ডায়রিয়ায় একজনের মৃত্যু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ২৬৬ জন রোগী ভর্তি আছেন, যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। অন্যান্য ওয়ার্ডও রোগীতে ভরে গেছে, শয্যা ও চিকিৎসাসেবা সংকটে অনেকে বারান্দা, মেঝে, এমনকি সিঁড়িতে বসে সেবা নিচ্ছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজীম জানান, গত দুই সপ্তাহের বন্যায় নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ২০০ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এর বাইরে কোনো মৃত্যুর খবর তাদের রেকর্ডে নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, বন্যার সময় রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। চিকিৎসা দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে জনবল ও ওষুধের সংকট রয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বন্যা পরবর্তী এই সংকটময় সময়ে ভুক্তভোগীরা নোয়াখালীর সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page