October 6, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোরিকশা চালক মো. মামুনের (২০) মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন বেগমগঞ্জ উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের মো. কবিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা জয় ভূঁইয়া বলেন, ২২ তারিখ মামুন তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। এরপর ২৩ তারিখ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শুক্রবার সকালে সুপারি বাগানে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিখোঁজের দিন অটোরিকশা চালককে বাগানের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



Our Like Page