October 4, 2026, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত রিয়াজ (২০) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯ টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামলার টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মীর হোসেন শান্ত (২০) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ প্রকাশ কালামিয়ার ছেলে। আহত মীর হোসেন শান্ত ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং আটক রিয়াজ বেগমগঞ্জের দূর্গাপুরের বাসিন্দা। সে কুতুবপুর এলাকায় নানার বাড়িতে বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফুটবল খেলায় দুই দলের খেলোয়াড়দের সাথে মতানৈক্য দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খেলাটি বন্ধ করে দেওয়া হয়। ফের খেলায় কয়েকটি সিদ্ধান্ত নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে রাত ৯টার দিকে পুনরায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিহত রিয়াজকে অপর দলের রিয়াজ ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে স্থানীয়দের সহায়তায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে হামলাকারী রিয়াজকে আটক করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে রিয়াজ আহত হয় এবং হাসপাতালে আনার পথে সে মারা যায়। এ ঘটনায় মীর হোসেন নামের আরেকজন গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত রিয়াজ পুলিশের হেফাজতে আছে।



Our Like Page