November 20, 2026, 9:35 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে বাদী-বিবাদীকে থানায় আটক করে ঘুষ গ্রহণ ; দুই এসআই বদলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালীর কোম্পানীগঞ্জে থানায় বাদী-বিবাদীকে আটক করে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুই এসআইকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের সঙ্গে প্রতিবেশী খোরশেদ আলমের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রুহুল আমিন নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। গত ১৭ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানা থেকে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করা হয়।

এরপর গত সোমবার (২২ জানুয়ারি) খোরশেদ আলম ওই জমিতে কাজ করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে বাদীর ২ ছেলে, বিবাদীসহ ৪ জনকে আটক করে এসআই আশরাফুল ইসলাম। পরদিন মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।

খোরশেদ আলমের স্বজন মাইমুল হক ইভান জানান, থানা থেকে খোরশেদ ও তার পক্ষে রিয়াদকে ছেড়ে দেওয়ার কথা বলে এসআই আশরাফুল ৫ হাজার এবং এসআই সাজ্জাদ ১০ হাজার টাকা ঘুষ নেন। তাদেরকে ছেড়ে না দিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে ১৫ হাজার টাকা ফেরত দিয়ে যান পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় এসআই আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেনকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে। অনিয়মকারীদের কোনো ছাড় নেই। একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় মামলা দিয়ে বিষয়টি তদন্ত করা হবে।

তিনি বলেন, এসআই আশরাফুল ইসলামকে নোয়াখালীর হাতিয়া থানায় ও সাজ্জাদ হোসেনকে ভাসানচর থানায় বদলি করা হয়েছে। অতিদ্রুত তাদেরকে বর্তমান কর্মস্থল কোম্পানীগঞ্জ ত্যাগ করে বদলিকৃত স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page